Apan Desh | আপন দেশ

নেত্রকোণায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৪, ১৪ জুন ২০২৬

নেত্রকোণায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

ছবি: আপন দেশ

নেত্রকোণায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি নিহত হন। এছাড়াও বজ্রঘাতে নিহত হন কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া।

রোববার (১৪ জুন) মাছ ধরতে গিয়ে সকালে দুইজন নিহত হন।

নিহত মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের নান্টু মিয়ারে ছেলে। অন্য দিকে নিহত হন কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে সিএনজি চালক সবুজ মিয়া।

আমতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, সকালে বৃষ্টিতে পাশের নদীতে মাছ ধরতে যান জামাল মুন্সি। সেখানে বজ্রপাতে পড়ে থাকেন। এরপর বৃষ্টি শেষে স্থানীয় লোকজন চলাচলের সময় জামাল মুন্সিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন <<>> সীমান্তে কড়া পাহারা, ১২৫ জনকে পুশইনের অপেক্ষায় বিএসএফ

অপরদিকে কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হক জানান, সকালে বৃষ্টির সময় সবুজ বিলে জাল তুলতে যান। সেখানে তিনি বজ্রঘাতে আহত হন। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বজ্রপাতে মৃতদের মরদেহ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়