Apan Desh | আপন দেশ

‘কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:১০, ৬ সেপ্টেম্বর ২০২৫

‘কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন’

তারেক রহমান।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। 

তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে।

আরও পড়ুন>>>দরবারে হামলায় ‘আন্তর্জাতিক ষড়যন্ত্র’ রয়েছে: রিজভী

শনিবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী নয়, তারাই ষড়যন্ত্র করছে।

বিএনপির এ নেতা বলেন, পিআর পদ্ধতি বেআইনি আবদার। ইচ্ছে করলেই সংবিধান ডাস্টবিনে ফেলে দেয়া যায় না। আবেগী না হয়ে জনআকাঙ্খা বুঝতে হবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের