Apan Desh | আপন দেশ

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে বিএনপির চিঠি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২ মে ২০২৫

আপডেট: ২৩:৪৫, ২ মে ২০২৫

জোবাইদা রহমানের নিরাপত্তা চেয়ে আইজিপিকে বিএনপির চিঠি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। দেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চার স্তরের নিরাপত্তা চেয়ে একটি চিঠি দিয়েছে বিএনপি। বুধবার (৩০ এপ্রিল) দলের পক্ষ থেকে আইজিপি বরাবর চিঠিটি দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ৪ মে চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসবেন ডা. জোবাইদা রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনে বিশেষ নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। তাই তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইজিপির কাছে অনুরোধ জানানো হয়।

আরওপড়ুন<<>>করিডোরের সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

দলের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ডা. জোবাইদা রহমান ঢাকায় অবস্থানকালে ধানমন্ডিস্থ তার পৈত্রিক বাসভবন ‘মাহবুব ভবনে’ থাকবেন। এ সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে চারটি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একজন সশস্ত্র গানম্যান নিয়োগের সঙ্গে গাড়িসহ পুলিশ প্রটেকশন চেয়েছে বিএনপি। এছাড়াও বাসায় পুলিশ প্রহরা এবং বাসার প্রবেশপথে আর্চওয়ে স্থাপনের জন্যও অনুরোধ জানানো হয়।

বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা গৃহীত না হলে পরবর্তী সময়ে দল এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, এক-এগারো সরকারের সময় ডা. জোবাইদা রহমান স্বামীর সঙ্গে লন্ডনে চলে যান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন।

আপন দেশ/এমএইচ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু