ফাইল ছবি
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষুবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা শনিবার বাদ আসর বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরও পড়ুন <<>> তেলবাজদের নিয়ে সরকারকে কর্ণেল অলির পরামর্শ
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































