Apan Desh | আপন দেশ

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ এপ্রিল ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়ন এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠাকরণ এবং জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মো. আমিনুল হক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ প্রদানসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন <<>> সিভিল এভিয়েশন সদর দফতরে আগুন

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত রয়েছে। জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার পর মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের দরপত্র আহবান করা হবে।

তিনি আরও বলেন, শরণখোলা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু