Apan Desh | আপন দেশ

ইমামের ভাতা নিলেন জামায়াত নেতা

রংপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫২, ২৭ এপ্রিল ২০২৬

ইমামের ভাতা নিলেন জামায়াত নেতা

ছবি: আপন দেশ

রংপুরের বদরগঞ্জে মসজিদের ইমাম না হয়েও সরকার নির্ধারিত ভাতা নিজের নামে নেয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ পলিখিয়ার জামে মসজিদকে ঘিরে, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

অভিযোগ অনুযায়ী, মসজিদ কমিটির নিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও ভাতা তালিকায় তার নাম বাদ পড়ে। এর পরিবর্তে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নয়ন মিয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়, যা জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, কমিটি থেকে যথাযথ তালিকা দেয়ার পরও প্রকৃত ইমামের নাম বাদ দিয়ে অন্য একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অনৈতিক এবং অনভিপ্রেত।

অন্যদিকে, ইমাম মিজানুর রহমান বলেন, শুরু থেকেই তিনি ইমামতি করে আসছেন, কিন্তু হঠাৎ করেই তাকে বঞ্চিত করা হয়েছে। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন <<>> মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা

তবে অভিযুক্ত নয়ন মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মসজিদে নির্দিষ্ট পেশ ইমাম না থাকায় স্থানীয়দের সম্মতিতেই তার নাম দেয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা জানিয়েছেন, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিযোগটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু