‘সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার’
স্বাস্থ্যসেবা মানুষের একটি মৌলিক অধিকার বলে উল্লেখ করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, মানুষের সামর্থ্য নয়, বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে সরকার। শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমান বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার