Apan Desh | আপন দেশ

আপিল শুনানিতেও ‘দুঃসংবাদ’ পেলেন মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৬, ২৭ এপ্রিল ২০২৬

আপিল শুনানিতেও ‘দুঃসংবাদ’ পেলেন মনিরা শারমিন

ছবি : আপন দেশ

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন আপিল শুনানিতেও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

এর আগে সরকারি চাকরি ছেড়ে আসার ৩ বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

এরপর রোববার (২৬ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, কমিশন থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির জন্য সময় ধার্য করেছে। 

নির্বাচন কমিশন থেকে বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে মনিরা শারমিন অভিযোগ করেন।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। 

অন্যদিকে, ১১ দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও দুটি বাতিল হয়েছে।

আরও পড়ুন : আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ছিল রোববার (২৬ এপ্রিল)। ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়