Apan Desh | আপন দেশ

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৪, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৩৫, ২৭ এপ্রিল ২০২৬

জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে সরকার

ছবি: আপন দেশ

কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জান্নাতের টিকিট বিক্রেতারা জনগণের রায় দেখে হতাশ হয়েছে। জনগণ বিশ্বাস করে বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। এটা তাদের পছন্দ নয়। তাই তারা বিএনপিকে ফ্যাসিস্ট বলে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, যতই অপপ্রচার চালানো হোক, জনগণ বিএনপির সাথে আছে। ফলে আন্দোলনের নামে জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না। বিএনপি জনগণের দল। জনগণের সব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে সরকার।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ২০ বছর আগে যশোর মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছিলেন। ফ্যাসিস্ট সরকার সে কাজ এগিয়ে নেয়নি। শুধু হাসপাতাল নয়, বিএনপি সরকারের কোনো উন্নয়নকাজই তারা গতি পেতে দেয়নি। তাই শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা শুরু করেছি।

আরও পড়ুন <<>> ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ দুই মাদক কারবারি আটক

নারীদের স্বাবলম্বী করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। পর্যায়ক্রমে কোটি নারী এ কার্ড পাবেন। ফ্যামিলি কার্ডের মতো নারীদের সুবিধার্থে এলপিজি কার্ডও দেয়া হবে। পাশাপাশি মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করা হবে এবং ভালো শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে।

কৃষকদের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে এবং কৃষক কার্ড কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। সরকার পর্যায়ক্রমে ১২ লাখ কৃষককে ঋণমুক্তির সুবিধা দেবে।

কর্মসংস্থান সৃষ্টিতে দেশের সব বন্ধ কলকারখানা চালু করার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া আগামী ২ মে থেকে পেশাদার খেলোয়াড় তৈরির কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, ৫০০ পেশাদার খেলোয়াড়কে সম্মানিত করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু