Apan Desh | আপন দেশ

সিভিল এভিয়েশন সদর দফতরে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৮, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:০৮, ২৭ এপ্রিল ২০২৬

সিভিল এভিয়েশন সদর দফতরে আগুন

ফাইল ছবি

রাজধানীর বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ভবনটির দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, প্রাথমিকভাবে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন <<>> ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়