Apan Desh | আপন দেশ

‘স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায় একটি গোষ্ঠী’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৫৬, ২৬ এপ্রিল ২০২৬

‘স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায় একটি গোষ্ঠী’

স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে একটি গোষ্ঠী। কিন্তু কোনও চক্রান্তই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।  

রোববার (২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনও চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনও চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের।

তিনি বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনও মৃত্যু না ঘটে সে ব্যবস্থা আপনাদের নিতে হবে।

আরও পড়ুন<<>>সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মারা গেছেন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সে প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করবো, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানিমন্ত্রীকে এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয় সেটাও কমিয়ে দিন। যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। যাতে আর অন্য দেশের মুখ চেয়ে থাকতে না হয়। 

সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন রিজভী।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়