Apan Desh | আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ দুই মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৯, ২৭ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ দুই মাদক কারবারি আটক

ছবি: আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে পৌর শহরের শিমরাইলকান্দি ব্রিজের পশ্চিম পাশে সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী দুজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন<<>>শশুরের বিরুদ্ধে ধর্ষণ-সন্তানকে অপহরণের অভিযোগ

গ্রেফতাররা হলেন বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মো. আকরাম মিয়া (২১) ও নাছিমা বেগম (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আকরামের বিরুদ্ধে আগে একটি এবং নাছিমা বেগমের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

পুলিশ উদ্ধারকৃত গাঁজা জব্দ করেছে এবং এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch