Apan Desh | আপন দেশ

ইরান ইস্যুতে ট্রাম্পের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫০, ২৭ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এ সংকটকালীন বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল পুনরায় চালুর প্রচেষ্টা এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বারাক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আলোচনায় বর্তমান অচলাবস্থা ও বিকল্প কৌশলগুলো পর্যালোচনা করা হবে।

অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাতে এবিসি নিউজ জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রভাব নিয়ে প্রশাসনের আস্থা বাড়লেও বর্তমান আলোচকদের সঙ্গে কাঙ্ক্ষিত ফল পাওয়ার বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

এদিকে অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে পারমাণবিক ইস্যুটি পরে আলোচনার কথা বলা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নির্ধারিত ‘লাল রেখা’র নিচে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন জোগাড়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। একই দিনে ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু