মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের আমলে বাতিল হওয়া ৩১টি নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ প্রকল্পের লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত চতুর্থ বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
অনুষ্ঠানে সিটিমিড গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাকির আহমেদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সময়ে নেয়া নীতিগত সিদ্ধান্তগুলো বিদ্যুৎ খাতের দুর্বলতা আরও বাড়িয়েছে।
আরও পড়ুন<<>>চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী
এ সময় মন্ত্রী বলেন, আমি এসব প্রকল্প আবার খুলে দিচ্ছি। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করে যেগুলো কার্যকর, সেগুলো রাখা হবে।
তিনি আরও বলেন, কোন কারণ ও কী ভিত্তিতে এসব প্রকল্প বাতিল করা হয়েছিল, তা আমার মন্ত্রণালয়কে উপস্থাপন করতে বলেছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে আমরা করণীয় নির্ধারণ করতে পারব।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ খাত আগেই নাজুক অবস্থায় ছিল। তবে অন্তর্বর্তী সরকারের নীতিগত পদক্ষেপ কার্যত এটিকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে।
তিনি বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ৩৭টি এলওআই বাতিল করা হয়েছে, যেখানে প্রকল্পগুলো চালু রাখা বা পুনরায় আলোচনা করার কথা ছিল। এতে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার এসব প্রকল্পের সম্মতিপত্র পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
তিনি বলেন, আজই যদি শুরু করা যেত, আমরা করতাম। কিন্তু আগে কিছু প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে হবে। তার পরও আমরা দ্রুত এগোচ্ছি, কারণ বর্তমান জ্বালানি পরিস্থিতিতে আমাদের সামনে অন্য কোনো বিকল্প নেই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






















