Apan Desh | আপন দেশ

ঢাকাসহ আশেপাশে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ২৭ এপ্রিল ২০২৬

ঢাকাসহ আশেপাশে বজ্রসহ বৃষ্টির আভাস

ফাইল ছবি

আগামী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার আকারে এটি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০-৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন <<>> পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে। গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

আবহাওয়া অধিদফতর সতর্ক করে জানিয়েছে, বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেয়া উচিত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়