ছবি: আপন দেশ
ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সমাচারের ঢাকা জেলা প্রতিনিধি গোলাম সাব্বির আহমেদ। পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ গোলাম সাব্বির আহমেদের।
জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে রাত আনুমানিক ৯ টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। বাসার পাশেই রফিকের টেক মাঠে আলামিন
রানা, আকাশ ও রাসেলদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে স্বাভাবিক কথোপকথনের একপর্যায়ে সোহাগ নামের এক ছেলে সেখানে হাজির হয় এবং অতর্কিতভাবে ছুরি দিয়ে গোলাম সাব্বিরকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত রানা তাকে উদ্ধার করার চেষ্টা করলে জাহাঙ্গীর ও সোহাগের ছোট ভাই সজিব এসে তাকে বাধা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় এলোপাতাড়ি মারধর শুরু করে।
প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানেও হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক গোলাম সাব্বির আহমেদ বলেন, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এর আগে সোহাগের ছোট ভাই সজিব মাদ্রাসার দুজন শীক্ষার্থীর কাছ থেকে ছিনতাইকালে পুলিশে খবর দেয়ায় তারা প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে আশুলিয়া থানায় অভিযোগ ও সংবাদ প্রকাশের জের ধরে এ হামলা হয়েছে বলে ধারনা করছি। এছাড়া, আশুলিয়া থানায় তার পূর্বের দায়েরকৃত মামলার সাঙ্গেও এ হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন<<>>টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারী সোহাগ, জাহাঙ্গীর ও সজিব সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক ছিনতাই ও মাদক মামলা রয়েছে। কয়েকমাস আগে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের এক অভিযানে সজিবসহ এ চক্রের বেশ কয়েকজন ছিনতাইকারীকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করে। এরপর সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করা।
সাংবাদিকের ওপরে প্রকাশ্যে সংঘটিত এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ধর্ষ এ হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































