Apan Desh | আপন দেশ

শশুরের বিরুদ্ধে ধর্ষণ-সন্তানকে অপহরণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১১, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৩৪, ২৭ এপ্রিল ২০২৬

শশুরের বিরুদ্ধে ধর্ষণ-সন্তানকে অপহরণের অভিযোগ

ছবি: আপন দেশ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে শশুর রুস্তম গাজী বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভে জন্ম নেয়া সন্তানকে অপহরণের অভিযোগ করেছে পুত্রবধু মোসা. শারমিন বেগম।

এ বিষয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী শারমিন বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে ২০২৫ সালের  ১৫ জানুয়ারী। শশুর রুস্তম গাজী রাতের আধারে তার পুত্রবধুকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর প্রায়ই পুত্রবধুর ইচ্ছার বিরুদ্ধে শশুর রুস্তম গাজী একাধিকবার ধর্ষন করেন। এতে এক পর্যায়ে পুত্রবধূ গর্ভধারন করেন। 

আরও পড়ুন<<>>শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

স্থানীয় একটি ক্লিনিকে রোববার (২৬ মার্চ) এক পুত্র সন্তানের জন্ম দেন শারমিন বেগম। সন্তান জন্মের পরেরদিন সকালে মামলার ৫ নম্বর আসামী লিপি বেগম সহ অজ্ঞাত নামাদের মাধ্যমে পুত্র সন্তানটি অপহরণ করা হয় বলে জানান বাদি মোসা. শারমিন বেগম।

এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রুস্তম গাজীকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch