Apan Desh | আপন দেশ

ডিজেল নিয়ে আসছে আরও ৫ জাহাজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৭, ২০ এপ্রিল ২০২৬

ডিজেল নিয়ে আসছে আরও ৫ জাহাজ

ছবি : আপন দেশ

জ্বালানি তেলের সংকট কাটাতে ডিজেল নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ। গত সপ্তাহে যেখানে এসেছিল ১ লাখ ১০ হাজার টন ডিজেল, সেখানে চলতি সপ্তাহেই ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল ও ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে দেশে আসছে এসব জাহাজ।

সোমবার (২০ এপ্রিল) সকালেই ওমান থেকে ৩৫ হাজার টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গোল্ডেন হরাইজন ও এফপিএমসি। এ ছাড়া বিকেলে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে আসবে প্যাসিফিক ইনডিগো।

জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, ‘দেশে জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে দ্রুততম সময়ে তেল খালাসের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগে থেকে লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। জাহাজ এসে ভেড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেল খালাস শুরু করে দেয়া হচ্ছে।’

আরও পড়ুন : মনোনয়ন পেয়ে যা বললেন ছাত্রদলের মানসুরা

তিনি আরও বলেন, ‘শুক্রবার (১৭ এপ্রিল) ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসে ভিড়েছিল। সেগুলোর খালাস কার্যক্রম এখনো চলছে। এর সঙ্গে আজকে যোগ হচ্ছে ১ দশমিক ০১ লাখ টন নিয়ে আসা আরও তিনটি জাহাজ। আগামী তিন দিনে ৩২ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আসবে হাফনিয়া চিতা। আর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে আসবে জিং টং ৭৯৯।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়