Apan Desh | আপন দেশ

কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ৭ আগস্ট ২০২৪

আপডেট: ১৮:৪৬, ৭ আগস্ট ২০২৪

কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না: তারেক রহমান

কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। হিংসা, বিদ্বেষ ও প্রতিহিংসা নয়, দায়িত্বশীলতা ও মানবাধিকারের দৃষ্টান্ত স্থাপন করেন। বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করতে চাইলে তাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন। বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ পরাজিত হতে পারে না। কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না।

তারেক রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশকে স্বাধীন করতে গিয়ে সাঈদ-মুগ্ধসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। শিক্ষার্থী-সাধারণ মানুষ- রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। তারা স্মরণীয় হয়ে থাকবেন।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের ভূখণ্ডে যে যে ধর্মে বিশ্বাস করুন, তাদের নিরাপত্তা দিতে হবে। সবাই তাদের নিরাপত্তার জন্য ঢাল হয়ে দাঁড়াবেন।

পুলিশ জনগণের শত্রু নয় এমন দাবি করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পুলিশকে ব্যবহার করেছেন। আমরা জানি ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ সদস্য চাকরিবিধি মেনে দায়িত্ব পালন করছে। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর পুলিশের মনোবল ভাঙতে একটা চক্র কাজ করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch