ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জনে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৮৪ জন।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৭ জন, খুলনা বিভাগে ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২১ জন আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন <<>> হামে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৬৪
চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। চলতি বছরে এ যাবত মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
আপন দেশ/এসএস





































