Apan Desh | আপন দেশ

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১২ অক্টোবর ২০২৬

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড

ছবি: সংগৃহীত

২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা হয়েছে। এ বছর যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড এ পুরষ্কার পেয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।

এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতিই ছিল শেষ বিভাগ। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অর্থনীতিতে এ পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ইন মেমোরি অব আলফ্রেড নোবেল’। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক আলফ্রেড নোবেলের স্মরণে এ পুরস্কার চালু করে।

আলফ্রেড নোবেল ছিলেন উনিশ শতকের সুইডিশ ব্যবসায়ী ও রসায়নবিদ। তিনি ডিনামাইট আবিষ্কার করেন। পাঁচটি নোবেল পুরস্কার প্রবর্তনের উদ্যোগ নেন।

আরও পড়ুন <<>> দিল্লিতে রেড অ্যালার্ট জারি

তবে অর্থনীতির পুরস্কারটি মূল পাঁচটি নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়। এটি আলফ্রেড নোবেলের স্মরণে প্রতিষ্ঠিত একটি পৃথক পুরস্কার। প্রচলিতভাবে অন্য নোবেল পুরস্কারগুলোর সঙ্গে একই অনুষ্ঠানে এটি দেয়া হয়।

এবছর অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ লাখ ডলার। একজন ব্যক্তি, একাধিক গবেষক কিংবা কোনো প্রতিষ্ঠান- পুরস্কার বিজয়ী যে ধরনেরই হোন না কেন, নির্ধারিত অর্থমূল্য একই থাকে।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রতিবছর ১০ ডিসেম্বর হয়। দিনটি আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়