ছবি: আপন দেশ
টাঙ্গাইল জেলার ঘাটাইলে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার(১১ অক্টোবর) টাংগাইলের ঘাটাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ নেশা জাতীয় ২০ পিচ ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানে পরোয়ানা ভূক্ত আরও ২ আসামিকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ।
আরও পড়ুন<<>>নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৪৫ সদস্য আটক
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, মাদক মুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। জিরো টলারেন্স বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক আসামিদের টাংগাইলে চালান করে দেয়া হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































