Apan Desh | আপন দেশ

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৮, ১২ অক্টোবর ২০২৬

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ

ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধ করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ প্রকাশ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রায়ে যত দ্রুত সম্ভব এ অর্থ পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে বলেন, বিবাদীদের (এনবিআর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা) আইন অনুযায়ী যত দ্রুত সম্ভব আবেদনকারীর কাছ থেকে অনাদায়ী কর আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হলো। এ রায় ও আদেশের একটি অনুলিপি অবিলম্বে বিবাদীদের কাছে পাঠানো হোক।

একই বেঞ্চের অপর এক রায়ে বলা হয়েছে, আবেদনকারীর কাছ থেকে অনাদায়ী কর আদায়ের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের অবিলম্বে দাবি-সংক্রান্ত নোটিশ জারির নির্দেশ দেয়া হলো। এ রায় ও আদেশের একটি অনুলিপি অবিলম্বে বিবাদীদের কাছে পাঠানো হোক।

আরও পড়ুন <<>> সাবেক ২ সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড

রায়ে হাইকোর্টের বিচারপতিরা বলেন, আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ১২১এ(৪)(বি) ধারার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, রিট আবেদনগুলোতে চ্যালেঞ্জ করা কর নির্ধারণী বছরগুলোর রিটার্ন আয়কর অধ্যাদেশের ৭৫(২)(ডি)(৩) ধারার অধীনে দাখিল করার সময় আবেদনকারী (গ্রামীণ কল্যাণ) যে কর পরিশোধ করেনি, তা স্বীকার্য।

ফলে অধ্যাদেশের ৭৪ ধারা অনুযায়ী কর পরিশোধ করা আইনগতভাবে তাদের বাধ্যবাধকতা ছিল। গ্রামীণ টেলিকম উৎসে যে কর পরিশোধ করেছে, সেটিকে নিজেদের কর পরিশোধ হিসেবে দেখিয়ে দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তাদের ছিল না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch