Apan Desh | আপন দেশ

বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১১ অক্টোবর ২০২৬

বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়

ছবি: আপন দেশ

সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ চূড়ান্ত না হলেও বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সভায় আলোচনা হতে পারে বলে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন।

আরও পড়ুন <> চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সাধারণত সংসদের অধিবেশন শুরু হওয়ার দু–এক দিন আগে বা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা হয়। কিন্তু এবার সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগেই সভা ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়