Apan Desh | আপন দেশ

বিএনপি মিডিয়া সেল: জীবিত নেতার মৃত্যুর তথ্য প্রকাশ, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩০, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩১, ৮ অক্টোবর ২০২৬

বিএনপি মিডিয়া সেল: জীবিত নেতার মৃত্যুর তথ্য প্রকাশ, অতঃপর…

ছবি: মিডিয়া সেলের ফেসবুক পোস্টের ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তিনি দীর্ঘদিন অসুস্থ। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। 

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, রফিকুল ইসলাম মিয়া আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। এ উৎস থেকে তথ্য নিয়ে ডেইলি আপন দেশসহ বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। 

আরও পড়ুন<<>>সড়কে মাফিয়াতন্ত্র-চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

মুহূর্তেই স্যোশাল মিডিয়ায় ব্যারিস্টার রফিকুল ইসলামের ছবি দিয়ে শোক প্রকাশ করতে থাকেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 

সংবাদ প্রকাশের পরপরই জনমনে বিভ্রান্তি তৈরি হয়। বিভিন্ন জায়গা থেকে গণমাধ্যম অফিসগুলোতে সংবাদ আসে- রফিকুল ইসলাম মিয়া জীবিত আছেন। তার মৃত্যুর সংবাদ সঠিক নয়। 
 
কিছুক্ষর পর বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড পেজে আরেকটি পোস্ট করা হয়। বলা হয়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ইন্তেকাল করেছেন- এ খবর সঠিক নয়। তিনি আগের মতোই নিজ বাসায় রয়েছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। - শায়রুল কবির খান, সদস্য, বিএনপি মিডিয়া সেল। 

উল্লেখ্য, এর আগেও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের মৃত্যুর আগেই শোক প্রকাশ করেছিল বিএনপি।  

আপন দেশ/কেএম 
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়