Apan Desh | আপন দেশ

সিসিটিভি ভাঙচুর করায় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

কুবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩১, ১২ অক্টোবর ২০২৬

সিসিটিভি ভাঙচুর করায় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও হল প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল প্রশাসন। 

রোববার (১১ অক্টোবর) সংশ্লিষ্ট হলটির প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। 

অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়ালশাহ আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নোটিশে বলা হয়েছে, হলের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, শৃঙ্খলা ভঙ্গ এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে হল প্রভোস্টের সঙ্গে অসদাচরণের কারণে কেন তাকে হল থেকে বহিষ্কারসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। নোটিশে আগামী ১৪ অক্টোবরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ভাঙচুরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ০৯ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় লাফ দিয়ে ক্যামেরাটা নিচে নামিয়ে ফেলেন। পরবর্তী পুনরায় হেঁটে চলে যান। 

আরও পড়ুন<<>>তালা ভেঙে কার্যালয়ে চুয়েটের নতুন উপাচার্য

সিসিটিভি ভাঙচুর ও অসদাচরণে কারণে অভিযুক্ত শিক্ষার্থী অলি আহাম্মদ দয়াল শাহের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। একাধিকবার তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ক্যামেরা ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। পরে তাকে ফোন করে প্রভোস্টের কার্যালয়ে আসতে বলা হয়। তবে তিনি সেখানে আসতে না চেয়ে প্রভোস্টকে তার কক্ষে যেতে বলেন। পরে হল প্রশাসনের সদস্যদের নিয়ে তার কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী ১৪ অক্টোবরের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তার জবাব পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch