Apan Desh | আপন দেশ

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:০৭, ১২ অক্টোবর ২০২৬

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

ফাইল ছবি

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এ ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১২ অক্টোবর) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন <<>> সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনের বিধান পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

ওই ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া ফ্লাইট স্থগিতের কারণে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়