ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যার ফলে প্যাসেঞ্জার টার্মিনালে আগুন ধরে যায়।
রোববার (১১ অক্টোবর) রাতে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এ হামলার ফলে বিমানবন্দরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) এ বিমানবন্দরে আরেকটি বড় ধরনের হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এছাড়া তিনশোর বেশি মানুষ আহত হয়েছিলেন। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন।
আরও পড়ুন <<>> পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
একের পর এক এমন ভয়াবহ হামলায় পুরো রিয়াদজুড়ে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































