Apan Desh | আপন দেশ

বিএনপিকে জনগণ বর্জন করেছে: নানক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপিকে জনগণ বর্জন করেছে: নানক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, এজন্য তাদেরকে জনগণ বর্জন করেছে। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় নানক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বদা দেশের জনগণের পাশে আছে, এবং পাশে থাকবে। তেমনি বাংলাদেশের জনগণও আওয়ামী লীগের সঙ্গে রয়েছে।  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন প্রমুখ। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু