Apan Desh | আপন দেশ

লোডশেডিং

টানা ৬ ঘন্টা বিদ্যুত থাকবে না যেসব এলাকায়

টানা ৬ ঘন্টা বিদ্যুত থাকবে না যেসব এলাকায়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে জরুরি উন্নয়নকাজের জন্য রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৪ মে) সম্প্রতি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এ কাজের জন্য বৃহস্পতিবার মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

০৭:২৯ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১১ মে) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে সোমবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

১০:০৪ এএম, ১১ মে ২০২৬ সোমবার

১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

১৩ দিন টানা ৬ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর বিভিন্ন এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকবে। রোববার (১০ মে) থেকে টানা ১৩ দিন প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এজন্য প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

১২:৩৫ এএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

আদানির বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে

আদানির বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ হচ্ছে বাংলাদেশে

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা একটি ইউনিট পুনরায় চালু হয়েছে। এর ফলে এখন কেন্দ্রটির দুই ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে আটটা থেকে বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করতে শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, সাম্প্রতিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। জানা গেছে,  বুধবার (২২ এপ্রিল) হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, ওই দিন দুই ইউনিট মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছিল। কিন্তু দুপুর ২টার দিকে উৎপাদন এক ধাক্কায় কমে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে, যা গ্রিডে চাপ তৈরি করে।

১১:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

আদানির দ্বিতীয় ইউনিট, এসএস পাওয়ার এবং আরএনপিএলের একটি ইউনিট মঙ্গলবারের (২৮ এপ্রিল) মধ্যে  উৎপাদনে এলে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় ১৯০০ মেগাওয়াট বাড়বে। এতে লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মূলত জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। তাই বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। গরমে সারা দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে। সে তুলনায় আপাতত বিদ্যুতের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। তাই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারা দেশে ৩ হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং ছিল। 

০৮:১৩ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement