Apan Desh | আপন দেশ

মেয়র

ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড

ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড

এক জরিপে ঢাকা দক্ষিণ সিটির মোট ২৭টি ওয়ার্ডকে লার্ভার উচ্চ ঘনত্বের কারণে অতি ঝুঁকিপূর্ণ এবং ৩৬টি ওয়ার্ডকে মাঝারি ঝুঁঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। বৃহস্পতিবার (০৪ জুন) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত ‘বর্ষাপূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফল প্রকাশ ও কর্মপরিকল্পনা উপস্থাপন’ অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন কর্মীর মাধ্যমে গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত জরিপটি পরিচালিত হয়। আধুনিক ‘কবো টুলবক্স’ প্রযুক্তি ব্যবহার করে ২ হাজার ২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়।

০৪:৩৬ পিএম, ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

০৫:৪৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

নগরভবনে সভায় প্রধান অতিথি ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’

নগরভবনে সভায় প্রধান অতিথি ইশরাক, নামের সঙ্গে ‘মাননীয় মেয়র’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মতিবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভায় অংশ নেন তিনি। ওই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে “মাননীয় মেয়র” লেখা দেখা গেছে। জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এ সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

০৩:৪৫ পিএম, ১৬ জুন ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement