ছবি: আপন দেশ
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল সাড়ে ৯টার পরে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন নেভাতে কাজ করে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
আরও পড়ুন<<>>সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ৭ ইউনিট
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে। এরপর চারদিকে হইচই শুরু হয়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড ও আধাপাকা বাড়িতেও আগুন দাউদাউ করে জ্বলে ওঠে।
বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর লাগোয়া অংশের বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ ঘটনাস্থলের কাছে ভিড় করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































