Apan Desh | আপন দেশ

তথ্য মন্ত্রণালয়

সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (০৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, দুদক এখনও পুনর্গঠিত হয়নি। পুনর্গঠন সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হবে।

০৪:১৯ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। এ নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি মন্ত্রণালয়ের কাজের মানোন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। যেসব ক্ষেত্রে মন্ত্রণালয়ের উন্নতির সুযোগ রয়েছে, সেসব সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে। চলমান প্রকল্প ও কার্যক্রম দ্রুত শেষ করতে হবে।

১০:০৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement