Apan Desh | আপন দেশ

জোট

জামায়াত জোটে যুক্ত নতুন দল, জানা যাবে ১১ দলের আসন বিন্যাস

জামায়াত জোটে যুক্ত নতুন দল, জানা যাবে ১১ দলের আসন বিন্যাস

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ১০ দলীয় জোটে যোগ দিচ্ছে আরও একটি নতুন রাজনৈতিক দল। ফলে এ নির্বাচনি সমঝোতা এখন ১১ দলের জোটে রূপ নিয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে এ ১১ দলের আসন বিন্যাস চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, নির্বাচনি সমঝোতার সব কাজ প্রায় সম্পন্ন। প্রতিটি আসনে জোটের পক্ষ থেকে একজন প্রার্থী থাকবেন। বাকি দলগুলো তাকে সমর্থন দেবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। ঢাকা-১৫ (মিরপুর ও কাফরুল) আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা এ মনোনয়নপত্র জমা দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর বিষয়ে আমরা কোনো আবেদন করিনি। ১১ দলের আসন বিন্যাস আজ বিকালের মধ্যে জানা যাবে। আমাদের সবকিছু প্রায় সম্পন্ন, কিছুটা সময় লাগতে পারে। নির্বাচনের পরিবেশের জন্য নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

০৪:২১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

‌‘বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে এনসিপি’

‌‘বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়বে এনসিপি’

আসন্ন জাতীয় নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সিদ্ধান্তের কথা জানান দলের আহবায়ক নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে দলের রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারাদেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরও দু’টি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম এ ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা এক

০৮:৪৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

‘গৃহদাহের’ মধ্যেই জামায়াতে ভিড়লো নাহিদরা

‘গৃহদাহের’ মধ্যেই জামায়াতে ভিড়লো নাহিদরা

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গেই জোটবদ্ধ হয়েছে। দলের ভেতরে তীব্র ‘গৃহদাহ’ ও শীর্ষ নেতাদের পদত্যাগের মধ্যেই এ নাটকীয় মেরুকরণ ঘটল। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জামায়াতের জোটে যোগ দিয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

০৭:৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

জামায়াতের জোটে যোগ দিলো এলডিপি-এনসিপি

যুগপৎ আন্দোলনের শক্তি বাড়াতে নতুন জোটে যোগ দিয়েছে আরও দুটি রাজনৈতিক দল। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন থেকে এ জোটের শরিক হিসেবে কাজ করবে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে নতুন দল দুটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। জোটের পরিধি বৃদ্ধির এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

০৫:১৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ রোববার

ভেঙে যাচ্ছে জামায়াত সংশ্লিষ্ট ৮ দলের জোট

ভেঙে যাচ্ছে জামায়াত সংশ্লিষ্ট ৮ দলের জোট

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর নির্বাচনি জোটে বড় ধরনের ফাটলের আভাস পাওয়া যাচ্ছে। আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারছে না জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আটটি দল। শেষ মুহূর্তের এ জটিলতায় চরমোনাই পীর ও মাওলানা মামুনুল হকের দল জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। চাহিদা মত আসন না পেলে এ সমঝোতা পক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্লাটফর্ম করার আভাস দিয়েছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। এ ধরণের উদ্যোগের পেছনে বিষয়ে বিশেষ কোন মহলের আশ্বাস থাকতে পারে বলে মনে করেন অনেকে। এদিকে আসন সমঝোতা নিয়ে আট দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। জামায়াতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা রয়েছে। সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরো ছাড় দিতে হবে। এছাড়া আরো কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে। সব মিলিয়ে জামায়াত সংশ্লিষ্ট এ নির্বাচনি সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে।

০৮:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের একটি খসড়া অনুমোদন করেছে। এ সংশোধনের ফলে নির্বাচনের নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে নির্বাচনী জোটে থাকলেও প্রার্থীরা নিজ দলের প্রতীক নিয়েই নির্বাচনে লড়বেন। এতদিন জোটের প্রার্থীরা অনেক সময় অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারতেন। নতুন বিধান সেটিকে বাতিল করেছে। অনুমোদিত খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকেও যুক্ত করা হয়েছে। এর ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন। তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

০৬:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ভারতের আগ্রাসীনীতিতে দূরত্ব বাড়ছে: ১২ দলীয় জোট

ভারতের আগ্রাসীনীতিতে দূরত্ব বাড়ছে: ১২ দলীয় জোট

ভারতের আগ্রাসীনীতির ফলে প্রতিবেশী সব দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। নেতৃবৃন্দ বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে ভাষায় বক্তব্য দিয়েছেন সেজন্য ক্ষমা চাইতে হবে। ভারতের আগ্রাসীনীতির ফলে প্রতিবেশী সবগুলো দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে। অন্য দেশগুলোও তাদের অবিবেচক ও নেতিবাচক আচরণে অতিষ্ঠ। ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক উইপ জয়নুল আবদীন ফারুক।

০২:২৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

ভেঙ্গে গেল বিএনপি-জামায়াত জোট !

ভেঙ্গে গেল বিএনপি-জামায়াত জোট !

ফের আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। চলমান অন্তর্বতী সরকারের ‘স্থায়ীত্বকাল’ ইস্যুতে বিএনপি-জামায়াতের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিএনপির চাওয়া স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন। আর ড. ইউনূসের চাহিদামতো সময় দিতে চায় জামায়াত। দৃশ্যমান এসবের বাইরেও দল দুটির চাওয়া-পাওয়ার মধ্যে অনেকটা গরমিল দেখা যাচ্ছে, যা যতোই দিন যাচ্ছে ততোই প্রকাশ পাচ্ছে। বিশেষ করে তাদের মধ্যে দীর্ঘ ২৫ বছরের জোট সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটছে। আগামী দিনে যে নিজ নিজ কক্ষপথে হাঁটবে এমন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে দল দুটির শীর্ষ নেতারা। 

০৭:২৩ পিএম, ৩০ আগস্ট ২০২৪ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement