ছবি: আপন দেশ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। এ আয়োজনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
নৈশভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কুশল বিনিময় করেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ছয়টায় আন্তালিয়ায় এ নৈশভোজের আয়োজন করা হয়।
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এ নৈশভোজের আয়োজন করেন।
আরও পড়ুন <<>> খিলগাঁও থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
নৈশভোজে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে সকালে কপ-৩১ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি তিনি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































