ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও থানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ককটেল দুটি থানার নারী ও শিশু হেল্পডেস্কের সামনের বিস্ফোরিত হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন <<>> বর্জ্যকে সম্পদে পরিণত করার আহবান জুবাইদা রহমানের
মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































