ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের সাতজন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দফতর এ তথ্য জানিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজির সই করা এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরে (মনিরামপুর সার্কেল) সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে, পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ানের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) (উল্লেখ্য, তার পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পূর্বের বদলির আদেশটি বাতিল করা হয়েছে)।
আরও পড়ুন <<>> ঘুষের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
এছাড়া হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পিটিসিতে, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএন-এ এবং রাজশাহী চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপি-এ বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































