Apan Desh | আপন দেশ

লুট হওয়া আরও ২৯০ বস্তা সার ফেরত, ডিলারের জরিমানা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০৪, ১১ নভেম্বর ২০২৬

লুট হওয়া আরও ২৯০ বস্তা সার ফেরত, ডিলারের জরিমানা

ছবি: আপন দেশ

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে গত দুইদিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন। এছাড়া সার মজুতের তথ্য গোপন করায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত ফেরত পাওয়া গেছে ২৯০ বস্তা। এর মধ্যে মঙ্গলবার পাওয়া যায় ১১৪ বস্তা এবং বুধবার ফেরত পাওয়া যায় ১৭৬ বস্তা। এখনও পাওয়া যায়নি ৩২১ বস্তা।

তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারে কিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মাঝে সরকার নির্ধারিত মুল্যে সার বিতরণ করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হাবিবুর রহমান তার গোডাউনে সার রেখে ফুরিয়ে গেছে বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুত করে মিথ্যার আশ্রয় নেয়ায় ভ্রাম্যমান আদালতে সার ডিলার হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরও পড়ুন<<>>ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

এদিকে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, ভাঙচুর করে গোডাউন থেকে সার লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তুষার আহমেদ (২১)। এর আগে একইদিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) কে ওই মামলায় গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ দেয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা় ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুট করে বলে অভিযোগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, ইউএনও খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহবান জানানো হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়