Apan Desh | আপন দেশ

শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

​কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২২, ১১ নভেম্বর ২০২৬

শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে যথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ের ‘জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

​বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার সালেহ আবদুল্লাহ কাফি, পুরাতন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মোশাররফ হুসাইন মিয়া, জাতীয়তাবাদী ওলামাদলের জেলা আহবায়ক ডেন্টিষ্ট ফজুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 

আরও পড়ুন<<>>আক্কেলপুরে ভেজাল বীজ-কীটনাশক বিক্রির দায়ে জরিমানা 

​বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিশুদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম জাগিয়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্রয়োজন। শুধু শহরের শিশুরাই নয় আমাদেরকে চরের অবেহলিত শিশুদেরকেও এ মঞ্চে নিয়ে আসতে হবে। তারাও যেন সমানতালে এগিয়ে যেতে পারে। আজকের এ শিশু-কিশোররাই আগামীর সুন্দর ও আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

​সভাপতির বক্তব্যে উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি বলেন, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উদ্যোগে নিয়মিতভাবে এ ধরণের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়তা করছে।

​পরে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, হামদ-নাতসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়