Apan Desh | আপন দেশ

সমিত-হামজার ২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০১, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২১:০৩, ১১ নভেম্বর ২০২৬

সমিত-হামজার ২ গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

ছবি: আপন দেশ

সমিত সোম ও হামজা চৌধুরীর গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২-০তে এগিয়ে রয়েছে টাইগাররা।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচ চলছে।

এ ম্যাচে হামজা চৌধুরীর ক্রস ক্লিয়ার করতে গিয়েছিলেন শ্রীলংকার গোলকিপার সুজন পেরেরা। কিন্তু ঠিকঠাক করতে পারেননি। শ্রীলংকা এক ডিফেন্ডারের গায়ে বল লেগে চলে যায় সামিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পাওয়ার পর দ্বিতীয় চেষ্টায় বল জালে জড়িয়ে যায়। খেলা ৮ম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন সামিত।

খেলার শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলছে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেয়া শট পোস্টের একটু উপর দিয়ে যায়। 

বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।

আরও পড়ুন <<>> র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বাজিমাত

এ দিকে দ্বিতীয় গোল করেন হামজা চৌধুরী। ম্যাচের ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাসটা বক্সের বাইরেই পেয়েছিলেন হামজা। দৌঁড়ে তিনি পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর তার শট শ্রীলঙ্কার গোলকিপার সুজন পেরেরার শরীরে লেগে বল জালে জড়িয়েছে। হামজার দুর্দান্ত গোলে দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

পুরোটা সময়ই দাপট দেখিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলমুখে ১০টি শট করেছে তারা, ৩টি ছিল গোলে, দুটিই গোল হয়েছে। শ্রীলঙ্কা তাদের ৩ শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়