Apan Desh | আপন দেশ

ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:৩৭, ১১ নভেম্বর ২০২৬

ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরে সড়ক অব্যবস্থাপনা, ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকালে জেলা কালেক্টবর ভবন প্রাঙ্গণে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন সিসিএস ও নিরাপদ সড়ক আন্দোলনের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা একই দাবিতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের ঝুমুর এলাকা কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে।

অবরোধের কারণে সড়কের ২ পাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিসিএস জেলা শাখার সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম,সহসভাপতি আবদুল আজিম, বায়েজীদ হোসেন, নিরাপদ সড়ক আন্দোলন জেলা শাখার আহবায়ক মো. তুষার, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান প্রমুখ। 

আরও পড়ুন<<>>শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বক্তারা বলেন, সোমবার (০৯ নভেম্বর) লক্ষ্মীপুরের চরচামিতা এলাকায় আনন্দ পরিবহন বাস উল্টো গিয়ে ৩ নিহত এবং ৩০ জন আহত হয়। একই দিন জেলার পৃথক পৃথক স্থানে আরও ২জনসহ জেলায় মোট ৫ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়।

সড়কে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এসব ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি ও অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাই। পরে জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম অবরোধকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করেন।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়