Apan Desh | আপন দেশ

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

কুবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ১১ নভেম্বর ২০২৬

কুবিতে ভর্তি আবেদন শুরু ১০ ডিসেম্বর

ফাইল ছবি, আপন দেশ

​২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি (মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে এ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর। 

​মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন চলাকালীন আবেদন প্রক্রিয়া দিনরাত যে-কোনো সময়, এমনকি বন্ধের দিনেও চালু থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। 

আরও পড়ুন<<>>স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি, বাকিদের পরীক্ষা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুল করীম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় আমরা আবেদনের সময়সীমা নির্ধারণ করেছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট প্রকাশ হওয়ার পূর্বেই আবেদন করতে পারবেন। পরবর্তীতে রেজাল্ট প্রকাশের পর কৃতকার্য শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

​উল্লেখ্য, ২০২৭ এর ০৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'এ' ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় 'বি' ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় 'সি' ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা হবে। এছাড়া কুমিল্লার পাশাপাশি এবার কেন্দ্র হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ও।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়