Apan Desh | আপন দেশ

বিমান বহরে যুক্ত হচ্ছে ৩৫ উড়োজাহাজ: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৫, ১১ নভেম্বর ২০২৬

বিমান বহরে যুক্ত হচ্ছে ৩৫ উড়োজাহাজ: বিমানমন্ত্রী

ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে। উড়োজাহাজগুলো বিমান বোয়িং ও এয়ারবাস থেকে কেনা হবে। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন <<>> “নগর স্বাস্থ্যে চাই স্পষ্ট নেতৃত্ব-বহুখাতভিত্তিক অংশীদারত্ব”

তিনি জানান, বিমানকে আধুনিকায়ন ও টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে ক্রয়চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়