Apan Desh | আপন দেশ

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৯, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৪৯, ১০ অক্টোবর ২০২৬

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ফাইল ছবি

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লাইট বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ চলাচল করবে না।

এ অবস্থায় সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (১০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট দুটি স্থগিতের বিষয়ে বিস্তারিত তথ্য রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে। একই সঙ্গে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বা পরবর্তী অবস্থা সম্পর্কেও তথ্য প্রকাশ করা হবে।

আরও পড়ুন <<>> উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

এ ঘটনায় যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি, ভুক্তভোগী যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ অথবা নিকটস্থ বিক্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া মাত্রই সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে তা প্রকাশ করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়