Apan Desh | আপন দেশ

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৩৬, ১০ অক্টোবর ২০২৬

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা

ফাইল ছবি, আপন দেশ

উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয় বিমানবন্দরের রানওয়ে। তবে উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সব ধরনের উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান। 

আরও পড়ুন<<>>পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি হ্রাসের জন্য পাইলটকে আকাশে কয়েকবার চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এ সময় উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

এদিকে জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এ সময় ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়।

পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়