Apan Desh | আপন দেশ

রাজধানীতে অটোরিকশা ধর্মঘট, জনভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৯, ৫ অক্টোবর ২০২৬

রাজধানীতে অটোরিকশা ধর্মঘট, জনভোগান্তি

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকার বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। অবরোধের সমর্থনে সোমবার (০৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

ধর্মঘটের আগে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। এর ধারাবাহিকতায় সোমবার সড়কে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা চলাচল না করায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় অটোরিকশার ওপর মানুষের যাতায়াত অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি আরও বেড়েছে।

আরও পড়ুন<<>>বিশ্ব বসতি দিবস আজ 

অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। ধর্মঘট ও অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

অটোরিকশাচালকদের দাবি, রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও যানবাহন পরিচালনা ব্যাহত হচ্ছে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়