Apan Desh | আপন দেশ

ধর্মঘট

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

আর্জেন্টিনা ফুটবলে ধর্মঘটের ঘোষণা

আর্জেন্টিনা ফুটবলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। দেশটির পেশাদার ফুটবল ক্লাবগুলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে কথিত ‘বিচারিক হয়রানি’র প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএনের খবরে বলা হয়েছে, আগামী ৫-৮ মার্চ পর্যন্ত সব ধরনের লিগ ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে আদালত আগামী ৫ মার্চ তাপিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। এর আগে তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ঘটনার পরই সোমবার (২৩ ফেব্রুয়ারি) ধর্মঘটের সিদ্ধান্ত আসে।

০৭:১৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

খাগড়াছড়িতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

খাগড়াছড়িতে চলছে দ্বিতীয় দিনের অবরোধ

খাগড়াছড়ির দীঘিনালায় দ্বিতীয় দিনে চলছে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ। বোরবার (২২ সেপ্টেম্বর) ধর্মঘটের দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি, রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনও কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এদিকে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি কর্মসূচি সফল করতে নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

১১:০৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement