Apan Desh | আপন দেশ

অস্বাস্থ্যকর ৫ শতাধিক পানির জার ধ্বংস করল বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:১১, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর ৫ শতাধিক পানির জার ধ্বংস করল বিএসটিআই

ছবি : আপন দেশ

রাজধানীর আরামবাগে দুটি প্রতিষ্ঠানের ৫ শতাধিক জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব জার ধ্বংস করা হয়।

অস্বাস্থ্যকর জারে পানি বিক্রির অপরাধে জারগুলো ধ্বংস করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিএসটিআই জানায়, কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা পরিবেশে জারে পানি সরবরাহ করছিল প্রতিষ্ঠান দুটি। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা বিএসটিআইয়ের মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট ছাড়াই এসব পানি বাজারজাত করা হচ্ছিল।

আরও পড়ুন: যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হওয়ায় বিএসটিআই টিম ঘটনাস্থলেই জারের পানি ফেলে দেয়। এরপর জারের প্লাস্টিক কনটেইনারগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। 

নিরাপদ খাদ্য ও পানি নিশ্চিত করতে এ বিশেষ সার্ভিল্যান্স অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়