ছবি : আপন দেশ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। সোম-রোববার (১৪-২০ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশে ৭ দিনব্যাপী এ কর্মসূচি চলবে।
এক বিজ্ঞপ্তিতে নতুন এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৭ দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: দেশ একটি অন্ধকার সময় পার করে এসেছে: রিজভী
বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলোকে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত বলা হয়েছে। তাদের সমন্বিতভাবে জনসচেতনতা ও মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিচ্ছে যুবদল।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































