বিদিশা এরশাদ। ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন।
আরও পড়ুন <<>> বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনের নিয়োগ
দাউদ হোসেন জানান, একটি প্রতারণার মামলায় তার দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। আদালত থেকে গ্রেফতরি পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে গুলশান থানায় নেয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































